মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলা হলরুমে ইউএনও বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,থানার ওসি তাজুল ইসলাম,হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন দলের পদে থাকা রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ,৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিজিবি কমান্ডারগন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা কমিটির চোরাচালান, মাদক দ্রব্য, চুরি,বাল্যবিবাহ সহ নানান দিক বিষয়ে তুলে ধরা হয়। সীমান্ত এলাকায় রাস্তাগুলো দ্রুত ব্যাবস্থা নেওয়া জন্য আলোচনা করেন।অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ঈদের মধ্যেও আমাদের বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করে অব্যাহত রেখেছি এবং পাশাপাশি আপনাদের সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য।
অনান্য খবর
বিতর্কিত ধারাগুলোকেও জামিনযোগ্য করার চিন্তা
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ এবং সঠিকভাবে তা প্রয়োগের কথা ভাবছে সরকার। এ জন্য আইনটি পর্যালোচনা করা হচ্ছে। পুরো আইন…
টিএমএসএসের মমইন বিনোদন পার্কের উন্নয়ন কাজে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রকল্প হস্তান্তর করছেন ড.হোসনে আরা বেগম
পাবনা থেকে আব্দুল খালেক খান ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের মমইন বিনোদন জগতের…
পাবনার আমিনপুরে ৪৭ তম জাতীয় শোক দিবস পালন
আসাদুজ্জামান বিকাশ : পাবনা জেলার আমিনপুর থানায় আহম্মদপুর আহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক ১৫ই আগষ্ট ২০২২ ইং ৪৭তম জাতির জনক বঙ্গবন্ধু…
