বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচী আওতায় প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী এবং স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে পানির ফিল্টারসহ স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়।
কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বে থাকা সিএইচসিপি এবং এফডব্লিউভিরা এসব সামগ্রী প্রাধন অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর কাছ থেকে গ্রহণ করেন।
