হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পুলিশ সুপার এম এম মুরাদ আলি।
বুধবার(২ রা মার্চ) দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি ।তিনি নির্মাণ সামগ্রী ও কাজের মান পরীক্ষা করে দেখেনে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, গণপূর্ত দায়িত্বপ্র্রাপ্ত ইঞ্জিনিয়ার ও বাহুবল থানার অফিসার ইনচার্জ ।
