হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সাথে ৩ সন্তান জন্ম দেয়ার পর ‘মা’ পলি রানী দেব (২৮) মারা গেছেন। তিনি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরত দ্বীপক দেবের স্ত্রী। পলি রাণী দেব যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।রবিবার (৫জুন) ভোর ৫টায় সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অপরদিকে জন্ম নেয়া ৩টি শিশুই মেয়ে এবং ১জন মারা যাওয়ার অপর ২জন আইসিউতে। রশ্মি দেব (৭) নামে আরও এক কন্যা সন্তান রয়েছে তার। ৩দিন আগে সিলেটে একটি ক্লিনিকে সিজার হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পলি রাণী দেবকে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃর্ত্যু ঘটে। এ দিকে পলি রাণী দেবের মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষিকার নিথর দেহ দেখে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা চোখের অশ্রু ফেলেছেন।
অনান্য খবর
মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছে আ.লীগ সরকার ।- প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক বাংলাদেশ গড়ার কাঠামো তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে চলমান উন্নয়ন ও অর্জনের ধারা বজায় রেখেই…
বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ইন্ধন ছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনককে সপরিবারে হত্যার জন্য জিয়াউর রহমানকে পুনরায় অভিযুক্ত করে বলেছেন, ষড়যন্ত্রের পেছনে কারা ছিল, সেটা একদিন…
সচিবালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হবে
সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনসহ প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা কর্নার’ নির্মাণ করা হবে। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত…
