উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইন কর্তৃক আয়োজিত ডোমেইনের অধীন এরিয়া ম্যানেজার ও জোনাল ম্যানেজারদের সমন্বয়ে সংস্থার কার্যঅগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বিষয়ক কর্মশালা গত ১৮/৫/২২ তারিখ সিলেট জোন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অর্থ বিভাগের পরিচালক মোঃ আবুল বাশার। কর্মশালায় সংস্থার ত্রৈমাসিক কার্যঅগ্রগতি পযালোচনা, ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা,বার্ষিক বাজেট বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ক আলোচনা করেন প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান। তিনি সংস্থার নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে এ এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসাবে অর্থবিভাগের পরিচালক মোঃ আবুল বাশার কর্মশালায় উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। তিনি কর্মকর্তাদের আরো জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো বেগবান ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। সেই সাথে আগামী নতুন বছরে সংস্থার টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন।সারাদিন ব্যাপি কর্মশালায় সিলেট ডোমেইনের ৪টি জোন সিলেট, হবিগঞ্জ, বিয়ানী বাজার ও মৌলভী বাজার জোনের জোন প্রধানগন যথাক্রমে মোঃ মোয়াজ্জেম হোসেন, কাছেদুল জান্নাত, মোঃ রফিকুল ইসলাম ও কুমুদ কুমার ধর এবং ডোমেইনের ১৫ টি এরিয়ার ১৫ জন এরিয়া প্রধান এ কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। টিএমএসএসের মাঠ পর্যায়ে বকেয়া হ্রাস ও নতুন ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে সিলেট ডোমেইনের অধীন এ বছরের সেরা ৩ জন সদস্যকে মুজিব বর্ষ পদক পুরস্কার প্রদান করা হয়। পদক প্রাপ্ত সদস্যরা হলেন মোছাঃ জাহেদা বেগম, দিলারা বেগম ও মোছাঃ তাছলিমা বেগম।
অনান্য খবর
আদর্শহীন ঐক্য দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনদিনই পূরণ হবে না -নৌ মন্ত্রী শাজাহান খান
নগরবাড়ি নদী বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়া জেলে থাকুক আর বাইরে…
বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে সিএনএনআইসির সঙ্গে বাংলাদেশের চুক্তি
বাংলাদেশের সাফল্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরে ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন পরিচালনা করতে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়ালের (সিএনএনআইসি) সঙ্গে একটি অংশীদারিত্ব…
পাবনার আতাইকুলায় টিএমএসএসের মাঠ কর্মী কর্মশালা অনুষ্ঠিত
উত্তরাঞ্চল প্রতিনিধি।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন পুষ্পপাড়া ও সুজানগর…
