আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাঁথিয়া থানা চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ৮০জন গ্রাম পুলিশ উপস্থিত থেকে তাদের শীতবস্ত্র গ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে কর্মরত ৪০ জন নৈশ প্রহরীদের মাঝেও সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করবেন বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক প্রভাষক এমএ হাই এসআই আব্দুর রউফ, এ এসআই আকবর হোসেন প্রমুখ।
অনান্য খবর
অনুমোদন ছাড়াই পণ্য আমাদানি করতে পারবে টিসিবি
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেই কোনো অনুমোদন ছাড়াই সেসব পণ্য সংগ্রহ করে নায্যমূল্যে বিক্রি করতে পারবে রাষ্ট্রীয় মালিকানাধীন…
সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে…
স্বর্ণ পরিশোধন নীতিমালা অপরিশোধিত স্বর্ণ আমদানি যুগে প্রবেশ করছে
অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এসব স্বর্ণ আমদানির পর তা কারখানায় পরিশোধনের মাধ্যমে স্বর্ণবার…
