আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়ায় নিখোজের ৩দিনেও খোজ মেলেনি বুদ্ধিপ্রতিবন্দ্বী যুবক মামুন হোসেন (২৫) এর। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামের শাহাদৎ হোসেনর ছেলে। এ ব্যাপারে মামুনের মা মনোয়ারা খাতুন সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, উপজেলার ধোপাদহ ইউনিয়নরে হাপানিয়া গ্রামের মামুন হোসেন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধি যুবক গেল ২৮ জানুয়ারী বিকেলে বাড়ি হইতে খেলার উদ্দেশ্যে বের হয়ে অদ্যাবতি ফিরে আসে নাই। মামুনের আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্যস্থানে খোজ নিয়েও কোথাও পায়নি। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আমরা বিভিন্ন থানাতে ম্যাসেজ দিয়েছি। খোজাখুঁজি অব্যাহত রয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ৮ইঞ্চি, পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও সবুজ রঙের জ্যাকেট। কেউ সহৃদয় ব্যাক্তি ছেলেটির খোঁজ পেলে নিম্নোক্ত নম্বরে জানানোর অনুরোধ করেছেন তার পরিবার।
মামুনের মা- ০১৭৭০৭১৮১১৪, ছেলের ভগ্নিপতি হৃদয় হোসেন-০১৩১১৭৩৩০৬৮.
