শেরপুর জেলা প্রতিনিধি :‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে আগামী শনিবার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হবে। এই ক্যাম্পেইনে জেলার দুটি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ২লাখ ৩৯হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৩ মার্চ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন মুহাম্মদ শাহীন।তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২৭হাজার ৩৩৪জন শিশুকে একটি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ১২হাজার ৪৯৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।
অনান্য খবর
মালয়েশিয়ায় প্রবাসীদের পুনঃ বৈধকরণের মেয়াদ বাড়ল
দীর্ঘ প্রতিক্ষা আর অনিশ্চিয়তার পর অবশেষে ২০১৬ সালে চালু হওয়া রিহায়ারিং প্রোগ্রাম (পুনঃ বৈধকরণ) কার্যক্রম ২০২৪ সাল পর্যন্ত বৃদ্ধি করা…
বাবরি মসজিদের রায় নিয়ে মুসলমানদের বাড়াবাড়ি না করতে দিল্লী জামে মসজিদের ইমামের আহ্বান
নিউজ ডেস্ক: বাবরি মসজিদের রায় নিয়ে নতুন করে বাড়াবাড়ি না করতে ভারতসহ অন্যান্য দেশের মুসলমানদের অনুরোধ করেছেন দিল্লী জামে মসজিদের…
গ্রামীণ অবকাঠামোয় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক
বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের নেওয়া বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। এসব প্রকল্পে ৫ থেকে ৮ বিলিয়ন…
