রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভবনে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন বোর্ডের সভায় এক মিনিট নীরবতা পালন করেনআওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান।সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়।
অনান্য খবর
দেশকে শীর্ষ পঞ্চাশে নেওয়ার লক্ষ্য জয়ের
আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘের আইসিটি ইন্ডিকেটর ডিজিটাল গভর্নেন্স ইনডেক্সের শীর্ষ পঞ্চাশে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা…
আগামী এক বছরে ১০ লাখ কর্মী বিদেশে পাঠানোর টার্গেট
অর্থনীতি চাঙ্গা করতে শ্রমবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার আগামী এক বছরে কমপক্ষে দশ লাখ লোক বিদেশ যাবে। করোনা মহামারীতে ধাক্কা…
অস্থিতিশীলতার আশঙ্কায় দেশে নিরাপত্তা জোরদার
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন রাজপথে ক্ষোভে ফুঁসে উঠেছে। এরই মধ্যে…
