রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভবনে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন বোর্ডের সভায় এক মিনিট নীরবতা পালন করেনআওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান।সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়।
অনান্য খবর
নির্বাচনী প্রচার আত্মপ্রত্যয়ী এক কর্মবীর
আত্মপ্রত্যয়ী এক কর্মবীর- হিসেবে সহজেই অভিহিত করা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নৌকা মার্কার মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে। পায়ে…
বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃতু্যতে বাংলাদেশে শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথের বিদেহী আত্মার শান্তি…
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরে গেল বিদ্যুতের আলো
পটুয়াখালীর গলাচিপার উপকূলীয় এলাকার নদীবেষ্টিত বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায়…
