রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভবনে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন বোর্ডের সভায় এক মিনিট নীরবতা পালন করেনআওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান।সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়।
অনান্য খবর
গুগল ইউটিউব ফেসবুক থেকে ট্যাক্স-ভ্যাট আদায়ে হাইকোর্টের নির্দেশ
ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো থেকে অবিলম্বে দেশের প্রচলিত আইন অনুযায়ী সব রকম ট্যাক্স, ভ্যাট, অন্যান্য রাজস্ব আদায়সহ…
বাংলাদেশে চীনের টিকা উৎপাদন হবে
বাংলাদেশে যৌথভাবে করোনা প্রতিরোধক টিকা উৎপাদনের জন্য চীনের সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সমঝোতা স্মারক (এমওইউ) সোমবার (১৬ আগস্ট) ঢাকায় সই…
ঢাকার ২ সিটি নির্বাচনে অযোগ্যদের তদবিরে বিরক্ত বিএনপির হাইকমান্ড!
নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়, উপজেলা নির্বাচন বর্জন, দলীয় কোন্দলের জেরে তৃণমূল থেকে হাইকমান্ডের বিভক্তিতে বেকায়দায় পড়ে আছে বিএনপি।…
