রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ
শেয়ার করুন:

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে ফেমাস ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি প্রফেসর ড. নেছার উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, সহসভাপতি ড. সিরাজুল ইসলাম, সহসভাপতি কাজী মোহাম্মদ কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ দৌলা, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফি, দপ্তর সম্পাদক মো. জুলফিকার, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সহসাংগঠনিক সম্পাদক জাদিদ রাহাত দীপ, এনামুল হক মাসুদ, দীপ্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা পর্বে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। একই সঙ্গে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। দোয়া মাহফিল শেষে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মী প্রমুখ অংশ নেন।

শেয়ার করুন: