আঃ খালেক খান পিভিএম। ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
উত্তর জনপদ তথা বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলার রাজনগর এলাকায় প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত বিষয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা ২২ মে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশন মূলক বক্তব্য দেন পিকেএসএফের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড.কাজী খলীকুজ্জমান আহমদ।তিনি প্রবীণদের উদ্দেশ্যে বলেন,আপনারা নিজেদেরকে সক্রিয় ও যে কোন কাজের মধ্যে থাকবেন তাহলেই আপনারা ভাল থাকবেন।তিনি বলেন প্রবীণরা সমাজের বোঝা নয়,সমাজের পথ প্রদর্শক।তাদেরকে সম্মান দিতে হবে।দেশ ও জাতি গঠনে তাঁদের ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন,সামাজিক নিরাপত্তা বিষয়ে সরকারের নেয়া নানামুখী কর্মসূচির পাশাপাশি পিকেএসএফ ও টিএমএসএসের উদ্যোগ আরো নতুন নতুন কর্মসূচী সম্প্রসারিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোগ বাড়ানো দরকার।মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ জসীম উদ্দিন,রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান ও রাজনগর উপজেলা নিবাহী কমকর্তা ফারজানা মিতা প্রমুখ।মতবিনিময় সভায় এলাকার প্রবীণগন টিএমএসএস কর্তৃক তাদের বিভিন্ন সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন ও এই ধরনের কার্যক্রম প্রতিটি উপজেলায় বাস্তবায়নের আহবান জানান।টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান উপস্থিত সবাই কে শুভেচ্ছা জানান।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় এ অঞ্চলে প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরো বলেন টিএমএসএস কর্তৃক আগামীতে বিভিন্ন উপজেলার তৃনমূল পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।তিনি তাঁর সভাপতির বক্তৃতায় দেশের উন্নয়নে পিকেএসএফ ও টিএমএসএসের বিভিন্নমুখী উদ্যোগের কথা তুলে ধরেন।এ সময় মুক্তি যোদ্ধা কমান্ডার,জনপ্রতিনিধি, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার টিএমএসএস আয়োজিত প্রবীন জনগোষ্ঠির জীবন-মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় অনুষ্ঠিত
