নিজস্ব প্রতিবেদক:: শেখ রাসেল দিবস ও শিক্ষা সপ্তাহ -২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১০.৩০ ঘটিকায় বেড়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় বেড়া সরকারি কলেজ। উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ ) নির্বাচিত হয়েছেন বেড়া সরকারি কলেজ এর ICT প্রভাষক জনাব মোঃবাশিরুল ইসলাম ইমরান। ২০১৯ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আজকের অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ,বেড়া সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ,মো: মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,বেড়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল হক, চেয়ারম্যান উপজেলা পরিষদ বেড়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসার বেড়া।
অনান্য খবর
আবার বাড়ছে খাদ্য মজুদ
মার্চের শুরুতে খাদ্য মজুদ পরিস্থিতি নাজুক পর্যায়ে চলে যাওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। সে সময় ৫ লাখ টনের…
রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাহাবুব আলম,রাণীশংকৈল(ঠাকুরগাও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) স্থানীয় সরকার দিবস পালনে র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা…
নাটোরে টিএমএসএসের বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী সভা অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইন…
