বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে মোবাইল কোর্টে মিস্টান্ন ভান্ডার কে জরিমানা। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে বেড়া উপজেলার নির্বাহী অফিসার সবুর আলীর দিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হাটুরিয়া বাজার এলাকার সুগন্ধা মিস্টান্ন ভান্ডার ও মোহন গঞ্জ বাজার এলাকার নাঈম মিস্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনা করা, নোংরা মিষ্টির রস ব্যবহার করে মিষ্টি তৈরী করার অপরাধে দুই টি মিষ্টির দোকানে জরিমানা করা হয়।অভিযানে দুই জনকে অভিযুক্ত করা হয় সেই সাথে দুই টি পৃথক মামলা করা হয়। অভিযুক্ত প্রত্যেকে চার হাজার টাকা করে সর্বমোট ৮০০০/=(আট হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, হোটেল মালিকদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার মানুষের কাছে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তাঁর কর্মকান্ডে এলাকার মানুষ দারুন সন্তষ্ট, কাজের প্রতি প্রজ্ঞাবান এই রিজু তামান্নাকে অনেকেই এলাকার জন্য একটি আশির্বাদ হিসেবে মনে করছেন।
অনান্য খবর
দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার
দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। আজ শনিবার জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ…
পরীক্ষা চলাকালে শৌচাগারে যাওয়ার কথা বলে চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ঢাবির হল সংসদ নেতা
পরীক্ষা চলাকালে শৌচাগারে যাওয়ার কথা বলে চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ঢাবির হল সংসদ নেতা ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)…
প্রণোদনা প্যাকেজের আওতায় এলো বিদেশী কোম্পানি
প্রণোদনা প্যাকেজের আওতায় এলো সব বিদেশী কোম্পানি। দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের মতো বিদেশী শিল্পপ্রতিষ্ঠানও স্বল্প সুদে ঋণ পাবে। এ বিষয়ে বিদ্যমান নীতিমালা…
