রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। দেশে সাড়ে ৬ লাখ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। ফ্রিল্যান্সারদের পেশাগত উন্নয়নে আইডি কার্ড প্রদান করা হচ্ছে। গতকাল বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আয়োজিত চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-২০২১ এবং অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে গড়ে উঠছে ডিজিটাল অর্থনীতি। আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করা হচ্ছে।
অনান্য খবর
আগামী ডিসেম্বরে রামপালের বিদ্যুৎ
বহুল আলোচিত মৈত্রী রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিট উৎপাদনে নিয়ে আসতে চায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি…
রংপুর মেডিক্যালে করোনা শনাক্তে নমুনা সংগ্রহের কাজ শুরু
রংপুর :মেডিক্যাল কলেজের মাইক্রোলজি বিভাগে বসানো হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পিসিআর মেশিন একই সঙ্গে ৯৬ নমুনা পরীক্ষা করা…
টিকা আসবে শিগগির : বাংলাদেশ-ভারত এয়ার বাবল শুরু শুক্রবার
ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী পরশু দিন শুক্রবার থেকে প্রতিবেশী দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে বলে…
