প্রথমবারের মতো বিশ্ব রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটি টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডের বিচারকাজ করা হচ্ছে। গত মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের পারফরম্যান্স এবং মেধার ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করছে। এ বছর অলিম্পিয়াডের ‘ওপেন ক্যাটাগরি’ এবং ‘ফিউচার ইঞ্জিনিয়ারস’ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিডিওএসএন সূত্র জানায়, গতকাল শনিবার অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করেন ওপেন ক্যাটাগরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ‘ইকো এগ্রোমেট’ রোবট নিয়ে অংশ নিল টিম ‘পাওয়ারিয়াম’। এ টিমের সদস্যরা হলেন ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ, সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটর ডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ। অন্যদিকে, ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নেয় ‘টিম প্রডিজি’। এ টিমের সদস্য ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটর ডেম কলেজের তৌসিফ সামিন। উল্লেখ্য, এ বছর সারা বিশ্বের ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।
অনান্য খবর
বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
সৌদি আরবের সরকারি ও বেসরকারি খাত বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করতে চায়। আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আরামকো, এসিডব্লিউএ পাওয়ার, আলফানার…
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরিচিতি ও নতুন ক্লাশ উদ্বোধন
এম এ খালেক খান : বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত…
জাপানের বিনিয়োগ বাড়বে ॥ পরিকল্পনা দশ বছরের
২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন হবে অবকাঠামো ও সেবা খাতে বিনিয়োগ হবে বেশি বাণিজ্যমন্ত্রী-সচিবকে জেট্রোর চিঠি…
