প্রথমবারের মতো বিশ্ব রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটি টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডের বিচারকাজ করা হচ্ছে। গত মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের পারফরম্যান্স এবং মেধার ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করছে। এ বছর অলিম্পিয়াডের ‘ওপেন ক্যাটাগরি’ এবং ‘ফিউচার ইঞ্জিনিয়ারস’ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিডিওএসএন সূত্র জানায়, গতকাল শনিবার অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করেন ওপেন ক্যাটাগরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ‘ইকো এগ্রোমেট’ রোবট নিয়ে অংশ নিল টিম ‘পাওয়ারিয়াম’। এ টিমের সদস্যরা হলেন ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ, সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটর ডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ। অন্যদিকে, ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নেয় ‘টিম প্রডিজি’। এ টিমের সদস্য ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটর ডেম কলেজের তৌসিফ সামিন। উল্লেখ্য, এ বছর সারা বিশ্বের ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।
অনান্য খবর
সাড়ে ২০ হাজার কোটি কালো টাকা সাদা
সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২০ হাজার ৬০০ কোটি অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ বা সাদা হয়েছে। প্রায় ১২…
উত্তরার ঘটনায় তদন্ত কমিটি, প্রতিবেদন দিতে হবে সকালের মধ্যে
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। এই…
পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশে সন্ত্রাসবাদ ও ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ…
