বি.কে.ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
পাবনা জেলার আমিনপুর থানার মাশুমদিয়া ইউনিয়নের দয়ালনগর গ্রামে অবস্থিত বি,.কে.ফাউন্ডেশন ও বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরীর যৌথ উদ্দ্যোগে বিনামূল্যে ২৫০ জনের বেশী চক্ষু রোগীকে ব্যবস্থাপত্র ও ১০২ জন রোগীর ছানি অপারেশন করার জন্য সনাক্ত করা হয়।এতে পৃষ্টপোষকতা করেন বি.ডি.ডি.এল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বাতেন খান।সভায় সভাপতিত্ব করেন প্রতিস্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম প্রামানিক, সাধারণ সম্পাদক-আবু সায়েম প্রামানিক সভাটি সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা অfব্দুল গণি প্রামানিক,হবিবর রহমান উল্লাহ, লোকমান উল্লাহ, সামাদ উল্লাহ এবং সায়েম খান।চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন শাহজাদপুর চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জুলফিকার আহমেদ রেজা। অপারেশনের জন্য বাছাইকৃতদের শাহজাদপুর চক্ষু হাসপাতালে অপারেশন করার জন্য বি.কে ফাউন্ডেশন সকল সহযোগিতা করবে।
