মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় নয়ন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন আটককৃত যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।বৃহস্পতিবার (২ জুন) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে চাঁদাবাজি করার সময় ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার চকরহমত গ্রামে।তার পিতার নাম সাইফুর রহমান।জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাচকালি বাজার এলাকায় হাতি দিয়ে পথচারী, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল যুবকটি। এ সময় রাণিশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়ক দিয়ে আসছিলেন সহকারী পুলিশ সুপার (বালিয়াডাঙ্গী ও রাণিশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করলে সহকারী পুলিশ সুপার সর্তক করার জন্য কথা বলতে চাইলে যুবকটি খারাপ আচরণ করে। পরে পুলিশ ওই যুবককে আটক জন্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামকে জানালে তিনি থানার সকল সদস্যদের নিয়ে যান। এরপর চারপাশ দিয়ে ঘেরাও করে যুবকটিকে আটক করে।ভুক্তভোগীরা জানান, মাঝে-মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করেন তারা। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরিয়ে নেওয়া হয় না। অনেক সময় সাধারণ মানুষ, শিশু বাচ্চাসহ মহিলা ক্রেতারা হাতি দেখে ভয় পান। স্বেচ্ছায় ৫-১০টাকা নিলে সমস্যা নেই। কিন্তু তারা হাতির উপরে বসে ১০০-৫০০ টাকা দাবি করে নাহলে যেতে দেয় না। হাতিকে মাহুত পা দিয়ে ইশারা দেয় তারপর নানাভাবে ভয়ভীতি দেখায় হাতি। এমন চাঁদাবাজি বন্ধে যুবকটিকে আটক করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, নয়ন (১৯) যুবটিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এবং তাকে সর্তক করা হয়েছে।
অনান্য খবর
সাঁথিয়ায় হত্যা কান্ডের ঘটনায় লুটপাটের আশংকায় স্বজনদের বাড়িতে গরু নিয়ে যাচ্ছেন আসামী পক্ষ
আরিফ খান, স্টাফ রিপোর্টার: পাবনার সাঁথিয়ায় হত্যা কান্ডের ঘটনায় বাড়িঘর লুটপাট আতংকে আসামী পক্ষের লোকেরা গরু নিয়ে যাচ্ছে তাদের স্বজনদের…
ইউনূসহীন গ্রামীণ ব্যাংক কেমন করছে
গ্রামীণ ব্যাংকের গোড়াপত্তন ১৯৮৩ সালে। তখন থেকে ২০১১ সালের ১২ মে পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানটির কলকাঠি ছিল ড. মুহাম্মদ ইউনূসের হাতে।…
বগুড়ায় স্থানীয় নাগরিকদের সাথে সাম্য ও সমতার বাংলাদেশ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বগুড়ায় স্থানীয় নাগরিকদের সাথে সাম্য ও সমতার বাংলাদেশ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত এ কে খান : ‘সাম্য ও সমতার বাংলাদেশ:…
