মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুন্নি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। (২৫ জুন) শনিবার সকালে উপজেলার গোয়ালকারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুন্নি আক্তার ওই গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাৎক্ষণিক ভাবে আহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানায়, লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় হঠাৎ নিহত মুন্নি রাস্তায় চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় আরো চারজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে বাকি দুইজন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
অনান্য খবর
ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
ঈদের ছুটিতে স্বাস্থ্যবিধি না মেনে গ্রামে ফিরেছেন লাখ লাখ মানুষ। এ নিয়ে মহাসংক্রমণের আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞারা। এমত অবস্থায় ঈদের…
পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশা ব্যক্ত করেছেন, মুজিববর্ষে পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে। আমি আশা করি, মুজিববর্ষে নতুন স্পৃহা…
টানা ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকলে বিল নেয়া যাবে না
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) মাধ্যমে নেয়া ইন্টারনেট টানা তিন দিন বন্ধ থাকলে গ্রাহকদের কাছ থেকে ওই মাসের কোনো টাকা নিতে…
