বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, উভয় দেশ শুধু ইতিহাস-সংস্কৃতিই ভাগাভাগি করে না, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সুযোগ-সুবিধাও ভাগাভাগি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। এতে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জে এল ভৌমিক ও সদস্য সচিব চন্দ্রনাথ পোদ্দার।
অনান্য খবর
এমবিবিএস ভর্তি: পরীক্ষা শৃঙ্খল করতে নানা কৌশলে স্বাস্থ্য অধিদপ্তর
আগামী ১১ অক্টোবর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস, নকল রোধের…
আগামী মাস থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা ঢাকায়
প্রায় চার মাস পর ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল…
পোশাকের নতুন বাজার খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে দেশের পন্যসামগ্রীর চাহিদা বাড়ানো ও রপ্তানীর নতুন বাজার খুজতে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জাতীয়…
