বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, উভয় দেশ শুধু ইতিহাস-সংস্কৃতিই ভাগাভাগি করে না, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সুযোগ-সুবিধাও ভাগাভাগি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। এতে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জে এল ভৌমিক ও সদস্য সচিব চন্দ্রনাথ পোদ্দার।
অনান্য খবর
বঙ্গবন্ধুর হাতেই শুরু স্বাস্থ্য খাতের উন্নয়ন
বঙ্গবন্ধুর হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। স্বাস্থ্যকে সংবিধানের মূল অধিকারের…
পাতাল রেলের নির্মাণ সুপারভাইজার নিয়োগ, কাজ শুরু এ বছরই
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল ‘এমআরটি লাইন-১’ এর নির্মাণ তদারকি পরামর্শ সেবার জন্য পাতাল রেলের নির্মাণ সুপারভাইজার নিয়োগ দিয়েছে সরকার।…
বাংলাদেশি কর্মী : সমস্যা সমাধানে কমিটি গঠনের প্রস্তাব মালয়েশিয়ার
মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে…
