বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল’ পেশাজীবীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।

শেয়ার করুন:

দেশের সর্বস্তরের পেশাজীবী মানুষের অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। বিভিন্ন পেশার মানুষের দক্ষতা, অভিজ্ঞতা ও মতামতকে প্রাধান্য দিয়ে সংগঠনটি ইতোমধ্যে বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।সংগঠনটির সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের পেশাজীবী সমাজকে এক ছাতার নিচে এনে তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে ও দীর্ঘদিন ধরে এ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। তাঁর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে সংগঠনটি সারা দেশ ব্যাপী পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। কেন্দ্রীয় এই নেতৃত্বের সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সুদীর্ঘ দিনের পরিক্ষিত জনবান্ধব নেতা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল এবং দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। সিনিয়র নেতৃবৃন্দের নিরলস পরিশ্রম এবং বলিষ্ঠ দিকনির্দেশনায় দেশজুড়ে সংগঠনটি নতুন দিগন্তের উন্মোচন করছে। সংগঠনের সার্বিক অগ্রগতি নিয়ে ডালপালা মেলা প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। সেই সাথে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ দেশের সকল স্তরের পেশাজীবীদের মাঝে পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং সাংগঠনিক সম্পৃক্ততা বহুগুণ বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা বলছেন, দেশের যেকোনো দুর্যোগে কিংবা প্রশাসনিক ও পেশাগত অগ্রগতিতে অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বিত সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয়। দেশের প্রতিটি ক্ষেত্র থেকে সৎ, দক্ষ ও যোগ্য পেশাজীবীদের চিহ্নিত করে তাঁদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দেয়ার মাধ্যমে এই সংগঠনটি জাতীয় গঠনেও অবদান রাখতে সক্ষম হবে।
​সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত ও সুসংহত রূপ নেবে, যা দেশের সামগ্রিক পেশাজীবী সমাজের জন্য এক মাইলফলক হিসেবে কাজ করবে। পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, দেশের সকল পেশাজীবীদের একত্র করে দেশ এবং জাতি গঠনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সকল পেশাজীবীদের যার যার অবস্থানে থেকে দেশ এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন: