বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন অধ্যাপক এসরাজুল আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন অধ্যাপক এসরাজুল আলম
শেয়ার করুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন অধ্যাপক এসরাজুল আলম :
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নতুন দায়িত্ব প্রদান



আঃ খালেক খান :


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনা ও পরামর্শক্রমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান,  শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অধ্যাপক এসরাজুল আলমকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর ঢাকার মতিঝিলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব প্রদান করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনা ও পরামর্শক্রমে সারাদেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার কার্যক্রমও পরিচালিত হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, অধ্যাপক এসরাজুল আলমের সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থার ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সংগঠনের শিক্ষা, পেশাজীবী উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক এসরাজুল আলম আবেগাপ্লুত ও অভিভূত হয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দায়িত্ব প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির দলীয় মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সিনিয়র সহসভাপতি খন্দকার সালাউদ্দিন রমি ও দপ্তর সম্পাদক একেএম আশিক উল্লাহ প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হালিমা খান লুসি। সভায় নেতৃবৃন্দ অধ্যাপক এসরাজুল আলমকে নতুন দায়িত্বে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর মেধা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে দলের কার্যক্রমকে তৃণমূল পর্যায় পর্যন্ত আরও সম্প্রসারিত ও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেন।অধ্যাপক এসরাজুল আলম সহশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা। অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক,খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা।এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অধ্যাপক এসরাজুল আলমকে পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে,পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং সংগঠনের শিক্ষা বিষয়ক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
শেয়ার করুন: