এ কে খান, পাবনা : বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান গত ১৯ নভেম্বর পাবনা জেলা আনসার ভিডিপি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি নতুন ২ তলা বিশিষ্ট ডাইনিং কাম শ্রেণিকক্ষ এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। পাশাপাশি তিনি জেলা অফিস এর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এছাড়া ঈশ্বরদী উপজেলা অফিস ও রুপপুর পারমানবিক কেন্দ্রের ভৌত সুরক্ষা সেল এর অংগীভুত আনসার ও ব্যাটালিয়ন আনসারদের থাকার জায়গা পরিদর্শন করেন। তিনি অংগীভূত আনসার সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যাদির কথা শুনেন। এ পরিদর্শনের সময় অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সংগে ছিলেন পাবনা জেলার সুযোগ্য জেলা কমাড্যান্ট মজিবুল হক, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারসহ জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
বঙ্গবন্ধুকে নিয়ে থাকছে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা
অবশেষে বসতে যাচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর…
দৃশ্যমান হচ্ছে খুলনা-মোংলা রেলসেতু
করোনাকালীন স্থবিরতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে খুলনা-মোংলা রেলসেতু নির্মাণকাজ। বর্তমানে রূপসা নদীতে সেতুর ৭২ ও ৭৪ নম্বর পিলারের (পায়ার) পাইলিং…
সাড়ে ৬ ঘণ্টায় ঢাকা-কুয়াকাটা : আগস্টেই পায়রা সেতুর উদ্বোধন
আগস্ট মাসেই খুলে যাচ্ছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ চার লেনের পায়রা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করবেন। তবে…
