সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি-এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বন্যা দুর্গত মানুষজনদের মধ্যে রান্না করা খাবার এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে। রবিবার (১০ জুলাই) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার ও পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দির গাঁও গ্রামে বন্যার্ত মানুষজনদের মধ্যে ৩০০ প্যাক গরুর মাংস এবং ৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি। এসময় ক্যাপ্টেন ইমন সহ ১৫ জন সেনা সদস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। দুটি এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বন্যার্ত মানুষজন রান্না করা খাবার এবং গরুর মাংসের প্যাকেট গ্রহণ করেন। ঈদের মহা আনন্দকে আরও বেশী আন্দোলিত করতে সেনাবাহিনীর মহতী উদ্যোগে বন্যার্ত মানুষজন মহা খুশী হয়েছেন।
অনান্য খবর
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর): রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শিল্প মন্ত্রণালয়ের…
জরুরি ভিত্তিতে বিস্তৃত গবেষণায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে চাহিদা, উৎপাদন ও বিপণনের বিষয়ে গবেষণার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘জরুরিভাবে…
সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু ১০ নভেম্বর
দেশের ৬৪টি জেলায় আগামী ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর। বর্তমানে ৪৭টি জেলায় এ…
