বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ বুধবার সমাপ্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে বানৌজা সমুদ্র অভিযান থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। এরআগে, প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছলে কমান্ডার বিএন ফ্লিট কমডোর মীর এরশাদ আলী তাকে স্বাগত জানান এবং নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ দান করে। দীর্ঘ ১৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় অংশগ্রহণ করে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টারও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। -আইএসপিআর
অনান্য খবর
বঙ্গবন্ধু টানেলের ৪৮ শতাংশ কাজ শেষ: একাব্বর হোসেন এমপি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, ইতোমধ্যে প্রকল্পের ৩৮ দশমিক ৭২…
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল হিসেবে কাজ করতে পারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্থ হলেও জলবায়ুু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের সামনে রোল মডেল হিসেবে ভূমিকা…
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দেবে
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বাংলাদেশ এখন সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী…
