বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ বুধবার সমাপ্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে বানৌজা সমুদ্র অভিযান থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। এরআগে, প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছলে কমান্ডার বিএন ফ্লিট কমডোর মীর এরশাদ আলী তাকে স্বাগত জানান এবং নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ দান করে। দীর্ঘ ১৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় অংশগ্রহণ করে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টারও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। -আইএসপিআর
অনান্য খবর
উন্নয়নের সুফল পাচ্ছে বাংলাদেশ
জোবাইদা ইসলাম মালিবাগের দেশ গার্মেন্টসের অপারেটর। গত বছর ডিসেম্বর মাসে শূন্যহাতে শরিয়তপুর থেকে ঢাকা এসে এই পদে ৫ হাজার ৩০০…
পেনশনভোগীদের সুবিধা বাড়ছে
অবসরে যাওয়া সরকারের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ছে। জটিল রোগে আক্রান্তরা তাদের ব্যয়বহুল চিকিৎসা ব্যয় চালানোর জন্য অবসরজীবনেও সর্বোচ্চ ২ লাখ…
নারী অধিকার-যৌন হয়রানি আসছে স্কুলের পাঠ্যক্রমে: শিক্ষামন্ত্রী
ধর্ষণের অব্যাহত ঘটনার প্রেক্ষাপটে শৈশব থেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে স্কুলের পাঠ্যক্রমে নারী নির্যাতন ও যৌন হয়রানির মতো…
