পাবনা থেকে আব্দুল খালেক খান :: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম টিএমএসএসে কর্মরত কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। সম্প্রতি বগুড়ায় টিএমএসএসের প্রশিক্ষণ হল রুমে সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা গুলি বলেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি উপকার ভোগী সদস্যদের সাথে আচার আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি ঋণ বিতরন,খেলাপি,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিযোগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন। প্রফেসর ড হোসনে আরা বেগমের সবাই কে নতুন অর্থ বছরে সংস্থার কর্মপরিধি সম্প্রসারণ করার জন্য আহবান জানান।সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন,সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তা নির্দেশ দেন। এসময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান ও নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
কাশিনাথপুর টিএমএসএসের ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ করতে সদস্যদের প্রতি আহবান।
বিশেষ প্রতিনিধি পাবনা : পাবনা জেলার টিএমএসএসের কাশিনাথপুর এক শাখার উদ্যোগে টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধির সাথে ঋনগ্রহিতা সদস্য, আমানতকারী ও…
সোয়া কোটি পরিবার পাচ্ছে ৫৭৪ কোটি টাকা
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত ৫৭৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এতে…
বিনিয়োগে আগ্রহ রাশিয়ার
বাংলাদেশে বিভিন্ন ফল প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য সংরক্ষণাগারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার…
