মোঃ লাতিফুর রহমান লিমন (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি — “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্তরে কেক কেটে এই দিবসের শুভ উদ্বোধন করা হয়।সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় প্রমুখ। ১৫ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ চলবে।
অনান্য খবর
বেড়া-সাঁথিয়ায় আধা পাকা ধান নিয়ে কৃষকের অন্যরকম যুদ্ধ, পানিতে নষ্ট হচ্ছে পাট
আরিফ খাঁন, স্টাফ রিপোর্টার কয়েকদিনের বৃষ্টিতে পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার নিচু এলাকার ধানখেত তলিয়ে আছে। এসব জমির ধান পুরোপুরি…
মাস্ক পরে আপনার কাছের মানুষকে রক্ষা করুন’, জন্মদিনে রাদওয়ান মুজিব
জন্মদিনে সকলকে মাস্ক পরার আহ্বান জানালেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর…
রাখাইনে নির্বিচার হত্যায় মিয়ানমার সেনারা: অ্যামনেস্টি
ঘরবাড়িতে সেনাদের গোলাবর্ষণে এরই মধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। দোকানপাটও জ্বালিয়ে দিয়েছে তারা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির…
