পাবনার নগরবাড়ী মুজিববাঁধ দোকানে আগুন; ভয়ে একজনের মৃত্যু

শেয়ার করুন:

কামরুজ্জামান টিপু, ভ্রাম্যমান প্রতিনিধি;
বেড়া উপজেলার নগরবাড়ী মুজিববাঁধ টিক্কা বাজারে ৩০/০১/২০২২ ইং রবিবার দিবাগত রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় আগুন ধরে ৩টি দোকান ঘর পুরে যায়। দোকান গুলোর মধ্যে ছিল ঔষধের দোকান, সেলুন এবং ভ্যানগাড়ীর গ্যারেজ। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিভানো চেষ্টা করলেও পরে কাশীনাথপুর ফায়ার স্টেশনের কর্মীদের খবর দেওয়া সবাই মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানের পিছনের বাড়ীতেও আংশিক আগুন ধরলে ভয়ে বাড়ীঘরের লোকজন রাতের অন্ধকারে ছুটাছুটি শুরু করেন। এতে আতংকিত হয়ে সমর কুমার সাহা (৬২) পিতা- মৃত হেমন্ত কুমার সাহা, গ্রাম- নতুনপাড়া, বসন্তপুর, আমিনপুর, অসুস্থ হয়ে পড়লে আমিনপুর থানার ওসি তদন্ত মোঃ সবুজ রানা গাড়ীতে করে নিকটস্থ কাশীনাথপুরের ক্রিসেন্ট হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সমর কুমারের সাহার ভাই অমর কুমার সাহা বলেন বাড়ীর ভিতরের পল্লীবিদ্যুতের খুঁটি থেকেই আগুনের সুত্রপাত হয়। অতীতেও খুঁটিতে আগুন লেগেছিল যা পল্লীবিদ্যুৎ কে জানানো হলেও তা সরানো বা সংস্কার করা হয়নি। অনতিবিলম্বে খুঁটিটি সরানোর জন্য তার পরিবার ও এলাকাবাসী জোড় দাবি জানিয়েছেন। উক্ত ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন: