পাবনার টিএমএসএস সুজানগর শাখা পরিদর্শন ও মতবিনিময়
পাবনা প্রতিনিধি:
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র পাবনা জোনের আওতাধীন সুজানগর শাখা আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থার উপদেষ্টা ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’র সাবেক পরিচালক মোঃ আঃ খালেক খান পিভিএম। সোমবার ২৩ ফেব্রুয়ারি সুজানগর শাখা কার্যালয়ে তিনি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শন পরবর্তী শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি নতুন ঋণ বিতরণ, ঋণ আদায়, চলমান প্রকল্পে সদস্য বৃদ্ধি, ঋণ কর্মসূচি জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মোঃ আঃ খালেক খান পিভিএম বলেন, সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি সুজানগর এলাকায় শাখার কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান ও সদস্যদের মাঝে টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপকারভোগী সদস্যদের ঋণের অর্থ যথাযথ প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেন এবং খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন ধরনের সঞ্চয় ও আমানত প্রকল্পে সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন শাখার হিসাব কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মোঃ হেলান উদ্দিন, ডিএসএস মোঃ জিয়াউর রহমান, এফএস মোঃ জুবায়ের রহমান, মোঃ শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় শাখায় নতুন ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধের উদ্দেশ্যে ১০-১২ জন নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচন, নারী উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পাবনা জেলায় এ প্রতিষ্ঠানের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
