সংবাদদাতা : বই হোক জীবনের নিত্য দিনের সাথী এ শ্লোগানে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় গত ২৬ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন করে কালনা বইমেলার উদ্বোধন করেছেন বাংলা চলচিত্রের নন্দিত অভিনেতা নায়ক রঞ্জিত মল্লিক, প্রধান অতিথি মন্ত্রী স্বপন দেবনাথ, বিশেষ অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার সভাপতি ও খোলাচোখ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মানিক মজুমদার, সাব মেজর নরেশ চন্দ্র দাস ( অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, তাপস কুমার কারর্ফা, প্রফেসর রবীন্দ্রনাথ বারুই , Suresh Kumar Jagat I.A.S. kalna Sub Division সুশীল মিশ্রা এবং দেবাশীষ নাগ। জেলা প্রশাসন সহ অনেক বিশিষ্ট গুণী ব্যক্তি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিলো বিশাল বইমেলা প্রাঙ্গন। মানিক মজুমদার এর সম্মানে কবিতা সংসদ, সোনার বাংলা মা একাডেমি, দৈনিক সিনসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দীর্ঘ ৩০ বছর নিরলস ভাবে সাহিত্য সাধনা ও পত্রিকা সম্পাদনা সহ সাংগঠনিকভাবে সাহিত্যের পরিমন্ডলে কাজ করে চলেছেন।
অনান্য খবর
উন্নয়নের পথে বাংলাদেশের বড় ভরসা ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প
চীনের সহযোগিতায় বাংলাদেশে একগুচ্ছ অবকাঠামো প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে বেশ কয়েকটির কাজ প্রায় শেষের পথে। অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বেয়ে…
নিরাপদ খাদ্যের ঠিকানা হবে সোনার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি সমৃদ্ধির উৎকর্ষে আসে খাদ্য নিরাপত্তার স্বস্তি। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হলেই কেবল উন্নয়নের…
প্রায় সাড়ে ১১ কোটি টাকার সড়ক মেরামতের কাজে দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার সুজানগর উপজেলাধীন পাবনা-সুজানগর-নটাখোলা ফেরিঘাট সড়কের বিভিন্ন অংশের সর্বমোট ৭.৭৬৫ কিলোমিটার মেরামত কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে।…
