পাবনায় সাবেক পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভূঁইয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

পাবনায় সাবেক পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভূঁইয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত
শেয়ার করুন:

পাবনায় সাবেক পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভূঁইয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

পাবনা ব্যুরো:

পবিত্র কোরআন খতম, দরুদ পাঠ, আলোচনা, দোয়া ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে পাবনার সাবেক পুলিশ সুপার ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা জমশেদ উদ্দিন ভূঁইয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বাদ জোহর পাবনা সদর গোরস্থান মর্জিনা লতিফ ট্রাস্ট হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক, বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ফজিলাতুন্নেছা গার্লস স্কুল, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা, মাদরাসা, এতিমখানার দানবীর ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে মরহুম জমশেদ উদ্দিন ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি মর্জিনা লতিফ ট্রাস্ট হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার শতাধিক শিক্ষার্থীর জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। মরহুমের স্মৃতিতে প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের আয়োজক, দৈনিক পাবনার সময় ও দ্য ডেইলি মর্নিং টাচ-এর সম্পাদক এমজি বিপ্লব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু জাহিদ আল বোরহান, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভূঁইয়ার কর্মজীবন ও আদর্শ বর্তমান প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার। জনবান্ধব এ পুলিশ কর্মকর্তার অবদান পাবনার মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমান, দৈনিক পাবনার সময়-এর প্রকাশক শীলা চৌধুরী, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট অ্যান্ড প্রোপার্টিজের পরিচালক প্রকৌশলী আসাদুজ্জামান শিপুল বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, মর্জিনা লতিফ ট্রাস্ট হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস,পাবনার সময়’র স্টাফ রিপোর্টার সুবাহান মারুফ ও দেশ এডিশনের পাবনা প্রতিনিধি সুলাইমান হোসেন প্রমুখ। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের আগে দোয়া পরিচালনা করেন ট্রাস্টের মুহতামিম আজিজুল হক। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে, বাদ মাগরিব পাবনা পুলিশ সুপারের উদ্যোগে পাবনা পুলিশ লাইনস মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে মরহুমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জে তাঁর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৬ আগস্ট তৎকালীন পাবনার পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভূঁইয়া ঈশ্বরদী থেকে পাবনায় আসার পথে মালিগাছা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই দুর্ঘটনায় তাঁর দুই দেহরক্ষী ও গাড়িচালক আশরাফও নিহত হন। জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে জমশেদ উদ্দিন ভূঁইয়ার স্মৃতি এখনও পাবনাবাসীর হৃদয়ে অমলিন।

শেয়ার করুন: