পাবনায় ভূমিসেবা মেলার উদ্বোধন : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজন

পাবনায় ভূমিসেবা মেলার উদ্বোধন : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজন
শেয়ার করুন:
পাবনায় ভূমিসেবা মেলার উদ্বোধন : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজন
এ কে খান :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে সকালে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর সুবীর নন্দী সরকার নয়ন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা ‘নতুন চোখ’-এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, সদস্য সচিব পাবনা জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও ডিজিটাল কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
শেয়ার করুন: