রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ’র উদ্যোগে এবং নির্দেশনায় রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা,দলনেত্রী ও আনসার কমান্ডারদের মধ্যে ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রংপুর জেলার ৮টি উপজেলার ভাতা ভোগী সদস্যদের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ মে মঙ্গলবার রংপুর সদর ও কাউনিয়া উপজেলার ১৩৬ জন আনসার-ভিডিপি সদস্য -সদস্যদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের, রেঞ্জ পরিচালক মোহাম্মদ শফিকুল আলম বিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান। আনসার-ভিডিপির সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য বাহিনীর মহাপরিচালক’র কর্তৃক এই উদ্যোগের আয়োজন করা হয়েছে। ঈদ উপহার সামগ্রী হিসেবে আনসার- ভিডিপি সদস্যদের প্রতি জনকে ১কেজি পোলাও চাউল, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল, ২প্যাকেট লাচ্ছা সেমাই,২প্যাকেট সাধারণ সেমাই, নুডুলস ২প্যাকেট, ১প্যাকেট দুধ ও ১প্যাকেট সুজি খাদ্য সামগ্রী হিসাবে রয়েছে। উপহার সামগ্রী বিতরণে রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান ও কাউনিয়া উপজেলা প্রশিক্ষিকা আছিয়া খাতুন, মনিটরিং মাঠ কর্মী, গণসংযোগ সহকারি, মিডিয়া প্রতিনিধি ও বিভিন্ন ব্যাটেলিয়ান আনসার সদস্য, কর্মচারী ও সুবিধাভোগী আনসার-ভিডিপি সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন।
