পাবনায় দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ
এ কে খান :
জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ জুলাই পাবনা সদরের আলহাজ্ব আহেদ আলী ট্রাষ্টে এ সকল রুগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। পাবনা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আঃ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ও রোগীদের চেক বিতরণ করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত ৪৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লক্ষ ৫০ হাজার টাকার এবং দুঃস্থ্য ২০০ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আখিঁনূর ইসলাম রেমন এর সঞ্চালনায় অনুষ্ঠানো আরো বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির নেতা কে এম মুসা, আঃ সামাদ খান মন্টু, প্রকৌশলী ওয়ারেছ উদ্দিন ও হাফিজুর রহমান রয়েল প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত রোগী ও তাদের আত্নীয় স্বজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পাবনায় দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ
