এ কে খান :
পাবনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ অক্টোবর মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ দিবসের উদ্বোধন করেন ও এতে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। পরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম সভাপতিত্ব করেন। সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তাগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
