পাবনায় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

পাবনায় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
শেয়ার করুন:

পাবনায় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

এ কে খান :

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাবনা সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৭ জুন বিকেলে পাবনা মানসিক হাসপাতাল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নূর-আল-ফাহাদ প্রান্তিকসহ ছাত্রদল ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ প্রমূখ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩২টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৪ দিন নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিন উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন। তারা আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন।আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে ও খেলাগুলো উপভোগ করতে জেলার সকল ক্রীড়াপ্রেমী দর্শকের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন: