গত তিনদিনে (গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুতে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা।রবিবার (১০ জুলাই) সেতু কর্তৃপক্ষ এ তথ্য অবহিত করেছে। সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে গত বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। শুক্রবার পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে প্রথমবারের মতো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া, শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।গত তিনদিনে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫টি গাড়ি। এতে পাঁচ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২৯ হাজার ৬৪৭টি গাড়ি।এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।এর আগে, গত ১ জুলাই পদ্মা সেতুতে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ওই দিন সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়েছে।
অনান্য খবর
বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায়…
শেখ হাসিনাকে ফোন নেপালের প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গতকাল বিকালে দুই নেতা টেলিফোনে প্রায় ২০ মিনিট…
বাংলাদেশ: সকল ধর্মের মানুষের ঐক্যের দেশ
সম-অধিকারের ভিত্তিতে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ রাষ্ট্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বাংলাদেশের জাতিগত বৈষম্যহীন সম্প্রীতি বিশ্বে বিরল। সকল…
