বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত মূল্যে ৯ ই এপ্রিল শনিবার ২০২২ ইং দ্বিতীয় মেয়াদি টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডে কার্ডধারী সংখ্যা ৮৮৭ জন।প্রতি কার্ডধারী পাবে ২ কেজি মসুর ডাল ২ কেজি তেলের বোতল ২ কেজি চিনি ২ কেজি ছোলা এ সময় উপস্থিত ছিলেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ, প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা, বিট অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, মোঃ মাজেদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকার এ ধারা অব্যাহত থাকবে।
অনান্য খবর
সুচিত্রা সেন হলের নাম পুনর্বহাল করতে হবে
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাবনা জেলার আহ্বায়ক মানিক রতন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম এক যুক্ত বিবৃতিতে সরকারি এডওয়ার্ড কলেজের…
ত্রিশোর্ধ্ব সরকারি চাকরি প্রার্থীরা ৫ মাস বেশি সময় পাচ্ছে
করোনার কারণে স্থগিত ছিল সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। ফলে এ কয়েক মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পায়নি দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী।…
জুলাইতে প্রবাসী আয় এসেছে ১৬০ কোটি ডলার
ঈদ-উল-আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেল বেড়েছে প্রবাসীদের আয় বা রেমিটেন্স প্রবাহ। সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৬…
