বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত মূল্যে ৯ ই এপ্রিল শনিবার ২০২২ ইং দ্বিতীয় মেয়াদি টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডে কার্ডধারী সংখ্যা ৮৮৭ জন।প্রতি কার্ডধারী পাবে ২ কেজি মসুর ডাল ২ কেজি তেলের বোতল ২ কেজি চিনি ২ কেজি ছোলা এ সময় উপস্থিত ছিলেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ, প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা, বিট অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, মোঃ মাজেদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকার এ ধারা অব্যাহত থাকবে।
অনান্য খবর
দুর্ঘটনার কবলে পাবনার ‘নাইট স্টার’; নিহত ৪
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর একজন…
স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন
স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত স্বয়ংক্রিয় সেচযন্ত্রের ফলে পানির অপচয় রোধের…
শেখ কামালের নামে বাফুফের এলিট ট্রেনিং সেন্টার
প্রায় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যাধুনিক যে জিনমেশিয়াম তৈরি করা হয়েছে তার নামকরণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
