নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেছেন,সর্ব প্রথম আমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।শুধু বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চাকুরী করলেই হবে না।যে যেখানেই থাকি,যেখানেই চাকুরী করি।বড় বড় পোস্টে চাকুরী হল। যদি মানুষের মত মানুষ না হতে পারি তা হলে কোন লাভ হবে না। মানুষের মত মানুষ হলেই দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব।সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উপরোক্ত কথা গুলো বলেন।কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রুকিনা বেগম,পল্টু কুমার সাহা,আব্দুল মজিদ,এস এম মাহবুব আলম,প্রভাষক জিয়াউল হক বিশ্বাস ও বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক জহুরুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সমীর কুমার পোদ্দার,আব্দুল আলিম,প্রভাষক মিজানুর রহমান, মাহাজাবিন ও শাহানা জামান, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ,সহকারী শিক্ষক প্রদীপ কুমার সাহা,নাছিম আহমেদ,আলী হাসান প্রমুখ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনান্য খবর
অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ১০ লাখ টিকা আসছে। গ্যাভি এলায়েন্সের কোভ্যাক্স সুবিধা থেকে আগামী আগস্টেই…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এক অনবদ্য নেতৃত্বের অসাধারণ হয়ে ওঠার গল্প
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দীর্ঘ ২১ বছর সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগকে…
বগুড়ায় বিশ্বব্যাংক ও পিকেএসএফ প্রতিনিধি দলের গার্ক কার্যক্রম পরিদর্শন
বগুড়ায় বিশ্বব্যাংক ও পিকেএসএফ প্রতিনিধি দলের গার্ক কার্যক্রম পরিদর্শন। এ কে খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি…
