নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেছেন,সর্ব প্রথম আমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।শুধু বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চাকুরী করলেই হবে না।যে যেখানেই থাকি,যেখানেই চাকুরী করি।বড় বড় পোস্টে চাকুরী হল। যদি মানুষের মত মানুষ না হতে পারি তা হলে কোন লাভ হবে না। মানুষের মত মানুষ হলেই দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব।সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উপরোক্ত কথা গুলো বলেন।কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রুকিনা বেগম,পল্টু কুমার সাহা,আব্দুল মজিদ,এস এম মাহবুব আলম,প্রভাষক জিয়াউল হক বিশ্বাস ও বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক জহুরুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সমীর কুমার পোদ্দার,আব্দুল আলিম,প্রভাষক মিজানুর রহমান, মাহাজাবিন ও শাহানা জামান, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ,সহকারী শিক্ষক প্রদীপ কুমার সাহা,নাছিম আহমেদ,আলী হাসান প্রমুখ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনান্য খবর
রাণীশংকৈলে প্রাথমিক স্তরে নতুন বই বিতরণ
মাহাবুব আলম ,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ( ১ জানুয়ারি) ২০২৪ প্রতি বছরের মতো এবছরও শিশু শ্রণি, প্রাক-প্রাথমিক ও…
অর্থপাচার বন্ধে নতুন উদ্যোগ
অস্বাভাবিকভাবে বাড়ছে বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থপাচারের ঘটনা। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিবছর বাংলাদেশের যে বাণিজ্য (আমদানি-রপ্তানি) হচ্ছে, এর ১৯…
কুড়িগ্রামে ভিডিপি’র ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
কুড়িগ্রামে ভিডিপি’র ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত এম এ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা…
