নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নপম ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে ১০০০ গাছের চারা বিতরণ করেছে। সবুজ পরিবেশ নির্মাণের অংশ হিসেবে সংগঠনটি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন এবং বেড়া উপজেলার মাশুন্দিয়া ইউনিয়নের মোট ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮৫০ টি গাছের ছাড়া উপহার হিসেবে বিতরণ করেছে। এছাড়া নপম সদস্য, শুভার্থী এবং ভ্যানশ্রমিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। গত সেপ্টেম্বর হতে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ অবধি চলে এই কার্যক্রম। বিতরণকৃত বনজ ও ঔষধী গাছের চারা এলাকার পরিবেশে ভারসাম্য আনয়ন এবং নানা রকম রোগ বালাই মুক্ত করতে ভূমিকা রাখবে বলে, আশাবাদ ব্যক্ত করেন নপম সেক্রেটারি সন্দ্বীপ ঘোষ। তিনি জানান, আমরা কেবল গাছের বিতরণ করেই দায়িত্ব শেষ করিনি। শিক্ষার্থীদের গাছের পরিচর্যা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তারা যদি পরিচর্যা করে বেড় তুলতে পারে আগামি বছরে পুনরায় তাদের উপহার স্বরূপ গাছের চারা দেওয়া হবে, জানিয়েছি। এতে তারা উৎসাহ বোধ করেছে।
অনান্য খবর
কেজিতে ৬০ টাকা কমলো পেঁয়াজের দাম
নিউজ ডেস্ক: বিভিন্ন সিন্ডিকেটের নোংরা কারসাজিতে টানা ১ মাস বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে তুরস্ক, মিশর ও মিয়ানমার…
ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হবে ৬৫ কি.মি. সড়ক
ঢাকা শহরের পশ্চিমাংশে চক্রাকার সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ৫৫ দশমিক ৮ মিটার প্রস্থের ‘আধুনিক’ এই সড়কে দ্রুতগতির যান চলাচলের…
আরও ১ লাখ ৭৯ হাজার খামারি পেলেন ২১৬ কোটি টাকা
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আরও এক লাখ ৭৯ হাজার ২১ জন খামারিকে দ্বিতীয় ধাপে ২১৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা নগদ…
