দুবলিয়া রেল স্টেশন অন্ধকার নগরী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্ট :

পাবনা সদর উপজেলার দুবলিয়া রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কেননা এই রেলস্টেশন থেকে বহু এলাকার যাত্রী সাধারণ প্রতিনিয়ত ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত চলাচল করছে। প্রতিদিন সকাল সাড়ে আটটার মধ্যে দুবলিয়া রেল স্টেশন থেকে ঢালার চর নামক ট্রেনটি ঢালার চর হতে পাবনা হয়ে চাঁপাই পর্যন্ত নিয়মিত চলাচল করে। এই এলাকা থেকে অনেক রুগী রাজশাহীতে নিয়ে নিয়মিত  ডাক্তার দেখাচ্ছে ও চিকিৎসা নিচ্ছে। রাজশাহী থেকে ট্রেনটি পাবনা হয়ে দুবলিয়া রেল স্টেশনে পৌঁছালে তখন রাত সাড়ে আটটা নয়টা বাজে। এ সময় রেল ষ্টেশনটি ভুতুড়ে অন্ধকারে পরিণত থাকে। কারন হিসাবে জানা গেছে রেল স্টেশন কর্তৃপক্ষের গাফিলতির জন্য বিদ্যুৎ সংযোগ চুরি গেছে। দীর্ঘদিন এই ট্রেন স্টেশনটি বিদ্যুতের অভাবে গভীর অন্ধকারে পতিত রয়েছে।
রেল কর্তৃপক্ষের গাফেলতির কারণে এটি এখনো সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয় নাই। রেল কর্তৃপক্ষের কয়েকজন কর্মী এখানে থাকার কথা থাকলেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র সকাল আটটা থেকে ট্রেন ছাড়া পর্যন্ত এদের দেখা যায়। এদের রেল স্টেশনে কোনদিন রাত্রি যাপন করতে দেখা যায় নাই বলে অনেকে বলেন। এলাকাবাসী মনে করেন রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লাইন চুরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ট্রেনে যাত্রী এসে রাত্রে নামলে রেল স্টেশন ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। তখন যাত্রী সাধারণের নিরাপত্তার ঝুঁকি থেকে যায় বলে এলাকার সাধারণ মানুষ মনে করেন। দ্রুত রেল স্টেশনে বিদ্যুৎ সংযোগ না দিলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। রেল স্টেশনটি ঘুটঘুটে অন্ধকার থাকায় যাত্রী সাধারণ অনেক সময় বাসে যাতায়াত করছে, এতে তাদের খরচ বেশি পড়ছে।সাধারণ মানুষ মনে করেন রেল কর্তৃপক্ষের যে সকল কর্মী রয়েছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা তা যাচাই করে দেখা দরকার। রেল স্টেশনের কোয়াটার ময়লা আবর্জনা ও ঘাস লতাপাতায় পরিপূর্ণ হয়েছে। দ্রুত তা পরিষ্কার করা প্রয়োজন। এ ছাড়া রেল স্টেশনে গাছপালা লাগানো বিশেষ করে বিভিন্ন ফলোজ ও বনোজ গাছ লাগানো দরকার। এ অবস্থার প্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষ মনে করেন দ্রুত দুবলিয়া রেল স্টেশনে বিদ্যুতের ব্যবস্থা করা। পাশাপাশি রেল কর্মীদের সাধারণের সেবা দেওয়ার জন্য সার্বক্ষনিক রেল স্টেশনে অবস্থান করা দরকার। সাধারণ মানুষ মনে করেন সারাদিনের রেল কর্মীরা কোথায় অবস্থান করে তা কেহ জানে না। শুধুমাত্র যখন রেল দুবরিয়া স্টেশনে আসে অল্প সময়ের জন্য তখন টিকিট বিক্রি করতে দেখা যায়। তারা অনেক সময় ট্রেনে উঠে কোথায় যায় কেউ বলতে পারেনা। টিকিট কাটতে এসে যাত্রী সাধারণ অনেক সময় তাদের না পেয়ে ভোগান্তির সম্মুখীন হয়। জরুরী ভিত্তিতে সাধারণ মানুষ এই সেবা পাওয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে। দ্রুত রেল স্টেশনে বিদ্যুৎ সংযোগ চালু করার বিশেষ দরকার। রেল স্টেশনে বিদ্যুৎ না থাকায় অনেক যাত্রী সাধারণ স্বাধীনভাবে চলাচল করতে পারে না। তাই এলাকার সাধারণ মানুষ ও যাত্রীগণ রেল সেবার মান উন্নয়ন চাওয়ার পাশাপাশি রেল স্টেশনে বিদ্যুৎ সংযোগটি দ্রুত চালু করনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি কামনা করছে।

শেয়ার করুন: