মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা নেতা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়েছে।উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনান্য খবর
ছয় শ’ থানা আসছে রিমোট মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায়
সারাদেশের সাড়ে ছয় শ’ থানায় অত্যাধুনিক প্রযুক্তি ‘রিমোট মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেমের’ আওতায় আনার পরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দফতর। ‘অপারেশন কন্ট্রোল…
আবাসন খাতে গতি ফিরছে
করোনা মহামারির প্রভাব সামলে উঠছে আবাসন খাতে। করোনার টিকাদান, বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা, ফ্ল্যাটের নিবন্ধন ফি হ্রাস…
রাজধানীর সব সড়কে সিসিটিভি ক্যামেরা
রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে সব সড়ক সিসিটিভির আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা…
