মাহাবুব আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের জেলা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।এ উপলক্ষে এদিন সকালে পৌরশহরের গোবিন্দনগর ওরাওপাড়াস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশ করে।সমাবেশে নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠনের সভাপতি- সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আদিবাসি শিল্পি ও নারী পুরুষেরা এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনান্য খবর
গ্রামাউস আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা। উত্তর জনপদের শীর্ষ স্থানীয় এনজিও গ্রামাউস এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।গ্রামাউস এনজিও সৃষ্টির শুরু…
সোয়া ৩ হাজার কোটি টাকার কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন
৩ হাজার ২০ কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সারা দেশে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ…
লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
সামনের লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৭ জুন) সচিবালয়ে…
