ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী ( ৩৯ ) নামের এক যুবক মারা গেছেন । শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে । ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান , ঢাকা থেকে পঞ্চগড় গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব । নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন । তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ।
অনান্য খবর
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে এসডিজির অগ্রগতি
বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) ও কার্যকর উন্নয়ন অংশীদারিত্বে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে বলেছেন পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান । চলমান বৈশ্বিক অর্থনৈতিক…
বগুড়ায় ডিএলএস ও এক্টরদের ত্রৈমাসিক সমন্বয় সভা
বিশেষ প্রতিনিধি : দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ,…
বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস উদযাপন
হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস ২০২৩ জমকালো ভাবে উদযাপিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে…
